বিলুপ্ত প্রজাতির ৩২ কচ্ছপ অবমুক্ত
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ভোলা প্রতিনিধি
ভোলার চরফ্যাশনে পাচারের উদ্দেশ্যে রাখা ৩২টি বিলুপ্তপ্রায় সন্ধি ও করি কাইট্টা প্রজাতির কচ্ছপ জব্দ করেছে বন বিভাগ। গতকাল রোববার সকালে কচ্ছপগুলো বন বিভাগের পুকুরে অবমুক্ত করা হয়। উপজেলা বন কর্মকর্তা আবদুস সালাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে পৌর শহরের মাছ বাজারে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৩২টি কচ্ছপই জীবিত জব্দ করা হয়।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র বন্যপ্রাণী আইন অমান্য করে এলাকাটি থেকে বিলুপ্তপ্রায় কচ্ছপ পাচার করে আসছিল। আন্তর্জাতিক বাজারে মাংস ও খোলসের চড়া দাম থাকায় কচ্ছপ চোরাচালান করা হয়।
