স্বৈরাচারের দোসররা রাতের আঁধারে সংঘবদ্ধ হওয়ার স্বপ্ন দেখছে

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, যারা ১৯ বছর বাংলাদেশের মানুষকে একটা জেলখানার মধ্যে রাখা হয়েছিল। মানুষের কথা বলার স্বাধীনতা হরণ করে, গুম, সন্ত্রাস খুনের রাজত্ব কায়েম করেছিল এবং লুটপাটের রাজত্ব কায়েম করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ফোকলা করে দিয়েছে তারাই কিন্তু এই সাধারণ মানুষকে উস্কানি দিয়ে বিপথগামী করার চেষ্টা করছে। তাদের ব্যাপারে আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাই, এই দিনাজপুর-৬ আসেন স্বৈরাচারের দোসররা কেউ কেউ এখন রাতের আঁধারে কোনো কোনো নিষিদ্ধ ঘোষিত দলের নেতারা কেউ কেউ সংঘবদ্ধ হওয়ার স্বপ্ন দেখছেন, কেউ কেউ মোবাইল ফোনে অথবা হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, আমি বয়ড়াসহ সব গণতন্ত্রকামী মানুষকে আহ্বান জানাতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে যেকোনো অনাচার, যেকোনো স্বৈরাচার, যেকোনো উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলি।

বুধবার সকাল ১০টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়াল-দাড় ইউনিয়নে ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় সেখানে থানা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, মনে রাখতে হবে স্বৈরাচারের দোসরদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। যে মানুষগুলো শহীদ হয়েছেন, যে মানুষগুলো গুম হয়েছেন, যে মানুষগুলি পঙ্গুত্ব বরণ করেছেন, তাদেরকে আপনারা বিনাবিচারে, বিনা-কারণে হামলা, মামলা এবং দিয়ে জেলে পুরে রেখেছিলেন, সেই সমস্ত মানুষগুলোর বিরুদ্ধে যে অন্যায়-অবিচার করেছেন, প্রত্যেকটাই বাংলাদেশের প্রচলিত আইনে বিচারের সম্মুখীন আপনাদের হতেই হবে।