ভেজালসার বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলায় ভেজাল ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার বিক্রির অভিযোগে সানোয়ার হোসেন নামে এক সার ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার দোকান থেকে পাঁচ বস্তা ভেজাল সার জব্দ করা হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না বাজারে বিএডিসির সার ডিলার ছানোয়ার হোসেনের দোকা?নে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
?জানা যায়, জান্না বাজারে বিএডিসির সার ডিলার মো. ছানোয়ার হোসেনের দোকা?নে সার এর সাথে মাটি মিশি?য়ে সার তৈরি করে তা বিক্রি করার সময়ে কৃষকগণ তাকে হাতেনাতে ধরে ফেলে।
পরে বিষয়?টি সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার?কে জানা?লে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে প্রতারণা করে ভেজাল সার তৈরি করার সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
পরে দোকানে থাকা সার পরীক্ষা করে ভেজাল নিশ্চিত হলে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এর ১৭ ধারা অনুযায়ী ব্যবসায়ী সানোয়ার হোসেনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দোকান থেকে পাঁচ বস্তা ভেজাল সার জব্দ করা হয়। অভিযানে সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম, ফুকুরহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, সাটুরিয়া থানা পুলিশের সদস্য এবং সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
?সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, কৃষকদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে সারের গুণগত মান নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। ভেজাল সার বা বীজ বিক্রি করে কৃষকদের সঙ্গে প্রতারণা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
