জীবিকার সাগরেই অনিশ্চিত জেলেদের জীবন
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বরগুনা প্রতিনিধি
বঙ্গোপসাগর বরগুনার হাজারো জেলের জীবিকার প্রধান উৎস হলেও প্রতিনিয়ত এটি হয়ে উঠছে অনিশ্চিত মৃত্যুও কারণ। বৈরী আবহাওয়া, উত্তাল ঢেউ, যান্ত্রিক ত্রুটি, মাছের সংকট ও বাড়তি পরিচালন ব্যয়ের সঙ্গে লড়াই করছেন উপকূলীয় জেলেরা। গত ২৪ আগস্ট বৈরী আবহাওয়ার কবলে পড়ে পাথরঘাটার ‘এফবি বরকত’ ট্রলার গভীর সাগরে ডুবে যায়। এতে থাকা ১৩ জেলের মধ্যে আটজনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ হন পাঁচজন। এর মধ্যে একজনের লাশ উদ্ধার হয়েছে, এখনো নিখোঁজ চারজন। এর আগে ৮ জুলাই তালতলী উপকূলে ১৮ জেলেসহ দুটি ট্রলার ডুবে দুই জেলে নিখোঁজ হন। আরেক ঘটনায় প্রোপেলার বিকল হয়ে ১৭ জেলে তিন দিন গভীর সাগরে ভেসে থাকার পর কোস্টগার্ড তাদের উদ্ধার করে।
