মাদক সেবন করায় দুই যুবকের কারাদণ্ড
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় মাদক সেবন করার অভিযোগে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিন করে কারাদন্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন-শাহরাস্তি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শাহাপুর নোয়াবাড়ি বাসিন্দা রাসেল আলম (২০) এবং কালীয়াপাড়া এলাকার বাসিন্দা পারভেজুর রহমান পাটোয়ারী (২৪)।
গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার শাহাপুর এলাকার চৌধুরী বাড়িতে শাহরাস্তি মডেল থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান।
