খুলনা প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণে কেসিসি-খুবির চুক্তি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
খুলনা ব্যুরো
খুলনা প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণ প্রকল্পের পরামর্শক নিয়োগে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) ও খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ডিসিপ্লিনের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে খুলনা সিটি করপোরেশনের জিআইজেড মিলনায়তনে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। খুলনা সিটি করপোরেশনের স্থপতি রেজবিনা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে কেসিসির পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড ডিজাইন কনসালটেন্সি ইউনিট (আরডিসিইউ)-এর পরিচালক অধ্যাপক ড. শেখ সিরাজুল হাকিম চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সাবেক সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, ক্লাবের যুগ্ম-সম্পাদক বেল্লাল হোসেন সজল, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য কে এম জিয়াউস সাদাত, খুলনা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, চিফ প্ল্যানিং অফিসার আবির-উল-জব্বার, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ডিসিপ্লিনের অধ্যাপক ড. কেএইচ মাহফুজ-উদ-দারাইন, সহযোগী অধ্যাপক মো. শেখ মারুফ হোসেন, সহযোগী অধ্যাপক ও স্থপতি এস এম নাজিমউদ্দিন পায়েল, খুলনা প্রেসক্লাব সদস্য মো. রাজু আহম্মেদ, রাজু হাওলাদার, নুরুল আমিন নুর ও রামিম চৌধুরী। চুক্তির মাধ্যমে খুলনা প্রেসক্লাবের নতুন ভবনের স্থাপত্য পরিকল্পনা ও সংশ্লিষ্ট কারিগরি কার্যক্রমে খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ডিসিপ্লিন যুক্ত হলো।
