বজ্রপাতে জেলে নিহত

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

নেত্রকোণার কলমাকান্দায় মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রতন দাস (৩৫) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের সবাই কানে কম শুনতে পাচ্ছেন বলে জানা গেছে। গত বুধবার রাতে উপজেলার মহিষাসুরা হাওরে এ ঘটনা ঘটে। নিহত রতন দাস কলমাকান্দা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিরান্জন দাসের ছেলে। আহতরা হলেন- একই এলাকার জয়সেন দাস (২৫), হৃদয় দাস (২২) ও দীননাথ দাস (৪৫)। তারা সবাই পেশায় মৎস্যজীবী। স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, চারজন একটি নৌকায় করে নিয়মিত মাছ ধরতে মহিষাসুরা হাওরে যেতেন।