আইনশৃঙ্খলা কমিটির সভা
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান এতে সভাপতিত্ব করেন। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ইভটিজিং প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ এবং বিট পুলিশিংয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ উত্থাপন করে বলেন বিবাহ রেজিস্ট্রিতে স্বচ্ছতা আনতে এবং রাজস্ব বৃদ্ধি করতে বিবাহ রেজিস্ট্রির সময় সরকার নির্ধারিত ফি ক্যাশ মেমোর মাধ্যমে গ্রহণ বাধ্যতামূলক করতে দাবি জানান।
