নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ কর্মী আটক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
নেত্রকোণার কেন্দুয়ায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার ভোরে কেন্দুয়া-নেত্রকোণা মহাসড়কের ইটখলা সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন জাংগালিয়া গ্রামের রাকিব রায়হান , সান্দিকোনা গ্রামের রবিন মিয়া , হারাকান্দি গ্রামের বিপ্লব হাসান , রঘুনাথপুর গ্রামের বাবু মিয়া ও হারাকান্দি গ্রামের মাহমুদুল হাসান।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া থানার এসআই ফজলুল হকের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে মিছিলের প্রস্তুতিকালে তাদের আটক করে। এ সময় তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের পাঁচ কর্মীকে আটক করা হয়েছে।
