ডিসিসি সাইন্স ট্যালেন্ট পরীক্ষা
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ধোবাউড়ায় ডিসিসি সাইন্স ট্যালেন্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ধোবাউড়া উপজেলা সদরের সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৮৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা যাচাইয়ের লক্ষ্যে এ পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন ও সহকারী কমিশনার ভূমি নুসরাত জাহান অনন্যা এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আমিনসহ সংশ্লিষ্ট শিক্ষকরা। আয়োজকরা জানান, পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে বিজয়ীদের বাছাই করা হবে। পরবর্তীতে নির্বাচিত শিক্ষার্থীদের ময়মনসিংহে অনুষ্ঠিত পরবর্তী পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পাঠানো হবে।
