পূর্বধলায় নদীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি

নেত্রকোণার পূর্বধলায় দাদির সথে কংশ নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ১৮ ঘণ্টা পর সাদিয়া আক্তার (দেড় বছর) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের গাংগের বেড়া গ্রামের মোশাররফ হোসেনের মেয়ে সাদিয়া তার দাদির সথে বাড়ির সামনে কংশ নদীতে গোসল করতে যায়। দাদি কাপড় ধোয়ার সময় শিশুটি খেলতে খেলতে পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও শিশুটির সন্ধান না পেয়ে অভিযান স্থগিত করে। গতকাল শনিবার সকাল ৮টার দিকে গাংগের বেড়া থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে জারিয়া পূর্বপাড়া এলাকায় কংশ নদীতে শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।