মাদরাসার নতুন ভবন উদ্বোধন
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী উপজেলার উত্তর বাজার বায়তুন নূর জামে মসজিদ ও নেছারিয়া আজিজিয়া হাফিজিয়া মাদরাসার যৌথ উদ্যোগে হাফিজিয়া মাদরাসার নবনির্মিত ভবনের উদ্বোধন এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জোহরের নামাজ শেষে মাদরাসার নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোলাফায়ে রাশেদীনের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক (রা.)-এর বংশধর ও ভারতের ফুরফুরা দরবার শরীফের পীর শাহ ফতেহ আলী আয়াতুল্লাহ সিদ্দিক আল কুরাইশী।
