কুমিল্লার তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

কুমিল্লার তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়| সভায় মাদকবিরোধী অভিযান অব্যাহত, বিভিন্ন সড়কে ভাড়া নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা, পরিবেশ সংরক্ষণের ফসলী জমি থেকে মাটি কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়| উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তানিয়া আক্তার লুবনার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. সরফরাজ হোসেন খান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, তিতাস থানার ওসি (তদন্ত) মফিজ উদ্দিন পাটোয়ারী, উপজেলা বিএনপির সভাপতি ওসমান গণি ভূঁইয়া প্রমুখ - আলোকিত বাংলাদেশ
