আদমদীঘিতে নাতির হাতে নানি খুন

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে তুচ্ছ ঘটনায় শামসুল হক (২৯) নামের এক মানসিক ভারসাম্যহীনের হাতে খাতুন বেওয়া (৬০) নামের এক নারী নিহত হয়েছেন| গতকাল রোববার আদমদীঘি উপজেলা সদরের তেতুলিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে| নিহত বিধবা খাতুন বেওয়া ওই গ্রামের মৃত দবির উদ্দিন ফকিরের স্ত্রী| জনতা ঘটনায় জড়িত সামছুল হককে আটক করে পুলিশে সোর্পদ করেছে| আটক সামছুল হক একই গ্রামের মৃত আব্দুর রশিদ ছেলে| সম্পর্কে নিহত খাতুন বেওয়া সামছুল আলমের নানি বলে জানাগেছে|

গ্রামবাসি ও স্থানীয়রা জানান, সামছুল আলম মানসিক ভারসাম্যহীন| তাকে কয়েকদিন ধরে তার মা ঘরে দরজায় তালা দিয়ে রাখে| গতকাল রোববার বিকালে নানী খাতুন বেওয়া ওই বাড়িতে গিয়ে এই দৃশ্য দেখে তার ঘরের তালা খুলে দেওয়ার সাথে সাথে প্রতিবন্ধী সামছুল হক ক্ষিপ্ত হয়ে নানী খাতুনকে ওড়না দিয়ে বেঁধে এলোপাথারি লাথি ও মারপিট করতে করতে ঘরের বাহিরে নিয়ে আসে| এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম করে| এতে সে গুরুতর আহত হয়| পরে গ্রামবাসি আহত খাতুনকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নেয়ার পথে খাতুন বেওয়া মারা যায়| এদিকে গ্রামবাসি ঘটনার সাথে জড়িত সামছুল হককে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখে| পরে পুলিশে সোর্পদ করেন| আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তরে জন্য মর্গে প্রেরণ করা হয়েছে| ঘটনার সঙ্গে জড়িত সামছুল হককে আটক করা হয়েছে| মামলা প্রক্রিয়াধীন|