গুম হওয়া সন্তানের সন্ধান চাইলেন মা

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ফেনী প্রতিনিধি

ফেনীতো গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেছে অধিকার| গতকাল রোববার ফেনী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গুমের শিকার যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনের মা রওশন আরা বেগম|

ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম আব্দুর রহিমের সভাপতিত্বে ও অধিকার এর ফেনী জেলার ফোকাল পার্সন সাংবাদিক নাজমুল হক শামীমের সঞ্চালনায় অতিথির বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবি, মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, সাপ্তাহিক আনন্দ তারকা'র সম্পাদক এম মামুনুর রশিদ, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহি উদ্দিন খন্দকার ও লায়ন্স ক্লাব অব ফেনীর প্রেসিডেন্ট লায়ন জাফর উল্লাহ| মূলপ্রবন্ধ উপস্থাপন করেন অধিকার ফেনী ইউনিটের সদস্য জাফর আহমদ ভূঁইয়া| বক্তব্য রাখেন সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন, দৈনিক আলোকিত বাংলাদেশ এর ফেনী জেলা প্রতিনিধি শাহজালাল ভূঞা, এনজিও ফেয়ার এর প্রতিষ্ঠাতা কাজী সালাউদ্দিন নোমান, ক্রীড়া সংগঠক ইমন উল হক, আমার বাংলাদেশ (এবি) যুব পার্টি'র ফেনী জেলার সদস্য সচিব ইব্রাহিম সোহাগ ও ফেনী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদুল হক খোকন প্রমুখ|

সভায় গুম হওয়া যুবদল নেতা মাবুবুর রহমান রিপনের মা রৌশন আরা পরিবারের কাছে তার ছেলেকে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে বলেন, '১২ বছর আগে ২০১৪ সালে আমার ছেলে যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনকে আইনশৃঙ্খরা বাহিনীর পরিচয়ে (র‍্যাব) তুলে নিয়ে যায়| যার পেছনে আওয়ামী লীগের ফেনীর এক প্রভাবশালী নেতা জড়িত| রিপন গুম হওয়ার পর আজও তাঁর হসিদ পায়নি| মামলা নেয়নি থানা পুলিশ| আমার মত অভাগা মা গুমের শিকার হওয়া ছেলের বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরে ১২ বছরও মেলেনি বিচার| বর্তমান সরকার আমার ছেলের গুমের বিচার করবে আমি সেই প্রত্যাশা করি| রিপনের মত আর কেউ যেন গুমের শিকার না হয় সেজন্য রাষ্ট্রকে জোরালো ভূমিকা রাখতে হবে| আলোচনা সভা শেষে ফেনী প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়| আলোচনা সভা ও মানববন্ধনে সাংবাদিক ও মানবাধিকার সংগঠকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন|