সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে| সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ এবং স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়|

গতকাল রোববার সোনারগাঁ উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়| সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, কাঁচপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার (ভুমি) ফাইরুজ তাসনিম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সহ-সভাপতি শাহাজাহান মেম্বার| সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের মধ্যে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়|সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনদুর্ভোগ এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন সমস্যা তুলে ধরেন| এ সময় কমিটির সদস্যদের মতামত ও পরামর্শের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়|

সভায় ইউএনও আসিফ আল জিনাত বলেন, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সরকারের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের দায়িত্ব| এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে|

সভায় উপস্থিত ছিলেন- সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার বিএম গোলাম কিবরিয়াসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, সামাজিক ব্যক্তিবর্গ এবং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা|