দুই মাদককারবারি গ্রেপ্তার

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় প্রায় ৪ লাখ ১৪ হাজার টাকা মূল্যের ১৩৮ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। গত সোমবার বিকালে ভাঙ্গা থানার কাপুড়িয়া সদরদী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন-মাগুরা সদর উপজেলার নান্দুয়ালী গ্রামের শুকুর আলীর ছেলে মো. মিন্টু আলী এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের আলী হোসেনের মেয়ে মোছা. নুরজাহান বেগম। র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপুড়িয়া সদরদী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে তাদের কাছ থেকে ১৩৮ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। র‍্যাবের দাবি, উদ্ধার করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ১৪ হাজার টাকা। র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার দুজন পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। র‍্যাব জানায়, উদ্ধার করা মাদকসহ গ্রেপ্তার দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।