কর্মবিরতি পালন
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

গ্রেড অবনমন ও বেতন বৈষম্যের প্রতিবাদে নেত্রকোনায় কর্মবিরতি পালন করেছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল নেত্রকোনা শহরের নাগড়া এলাকায় বিএডিসির সেচ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য দেন নেত্রকোনা বিএডিসির বীজ ও উৎপাদন বিভাগের উপপরিচালক শহীদুল ইসলাম, বিএডিসির নির্বাহী পরিচালক (সেচ) মো. সারোয়ার জাহান এবং সিনিয়র সহকারী পরিচালক (খামার ও বীজ) কৃষিবিদ রাকিবুল হাসান - আলোকিত বাংলাদেশ
