শিক্ষার্থীদের উদ্দীপনা পুরস্কার
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নকলা (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নকলায় আগস্ট মাসের সব কর্মদিবসে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে উদ্দীপনা পুরষ্কার হিসেবে বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি যেসব শিক্ষার্থী গত মাসে কোন কার্যদিবসে অনুপস্থিত থাকেনি তাদের মধ্যে পুরষ্কার হিসেবে বই, খাতা ও কলম প্রদান করা হয়। পাঁচ ক্লাসের শ্রেণি শিক্ষকগন নিজ নিজ শ্রেণির মাসসেরা পুরষ্কার বিজয়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলেদেন। পাঠদান শুরুর আগে মাদ্রাসার সুপার শহিদুল ইসলাম এ পুরষ্কার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় সহসুপার মো. ফজলুল করিম, সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন ও মোসাম্মৎ রোকেয়া আক্তার, শওকত আলী, নুসরাত জাহান নিপা, সহকারী মৌলভী হযরত আলী, ফুলেছা খাতুন, সবুজা খাতুন ও ওসহিগিী বেগম; সহকারী শিক্ষক মাহাদী মাসুদ, তাহেরা সুলতানা, মুক্তা খাতুন, আবু রায়হান, মোজাহিদুল ইসলাম, আয়শা সিদ্দিকা, ইয়াছিন আহাম্মেদ, উজ্জল মিয়া, লাবনী বেগম ও আরিফ হোসেনসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সুপার শহিদুল ইসলাম জানান, মাদ্রাসার শিক্ষার্থীদের শতভাগ উপস্থিত নিশ্চিত করতে তথা শ্রেণিমুখী করতে কয়েক বছর ধরেই মাসের সব কর্মদিবসে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে উদ্দীপনা পুরষ্কার প্রদান করা হচ্ছে। এতে মাদ্রাসায় শিক্ষার্থীদের উপস্থিতির হার দিন দিন বাড়ছে বলেও তিনি জানান।
