গোয়ালঘর থেকে কৃষকের চার গরু চুরি

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ চকমোহন বাড়ি গ্রামে গোয়াল ঘরের শিকল কেটে কৃষকের চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কৃষক আব্দুল হান্নান খান হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান জানান, প্রতিদিনের মতো গত বুধবার রাতে গরুগুলো গোয়াল ঘরে রেখে তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন ওই কৃষক। গতকাল বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজের সময় গোয়ালঘরে গিয়ে দেখেন- শিকল কাটা ও দরজা খোলা এবং ভেতরে গিয়ে দেখতে পান গোয়ালঘরে থাকা ৪টি গরু নেই।