বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
৪৮ পাউন্ডের কেক কেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলেন পাবনার সাঁথিয়া উপজেলা যুবদল। এ ছাড়াও এলাকার জনগণকে সাথে নিয়ে মুক্ত জলাশয় ঐতিহ্যবাহী ইছামতি নদীতে মাছের পোনা অবমুক্ত করণ, বৃক্ষরোপণ কর্মসূচীসহ স্থানীয় জনসাধারণের মাঝে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাসুদুল হক মাসুদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে সাঁথিয়া উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও কেক কাটা হয়। পরে নেতা কর্মীদের সঙ্গে নিয়ে ইছামতি নদীতে মাছের পোনা অবমুৃক্ত করেন যুবদলের এ নেতা।
