মাদকসেবীর জেল-জরিমানা
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ধোবাউড়ায় বৃহস্পতিবার ১২ টায় সাপমারী এলাকায় থানা পুলিশের অভিযানে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার অধীনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক হবিকুল নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও পুলিশ।
