নদীতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে বংশাই নদীতে ডুবে তৃতীয় শ্রেণির শিশুর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত তাসকিন মিয়া (৮) কালিয়াকৈর উপজেলার মহরাবহ এলাকার রতন মিয়ার ছেলে । সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তাসকিন শুক্রবার সকালে বাড়ির পাশে তার বন্ধুদের সঙ্গে খেলাধুলা করে।
খেলাধুলা শেষে সকালে ১১টার দিকে তাসকিন ও তার বন্ধুরা পাশের বংশাই নদীতে গোসল করতে নামে। এসময় ওই নদীর স্রোতে পানিতে তলিয়ে যায় তাসকিন।খোঁজাখুঁজির পর দুপুর ১২টার দিকে তাসকিনকে অচেতন অবস্থায় ওই নদী থেকে অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী। পরে তারা অচেতন অবস্থায় তাকে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাসকিনকে মৃত ঘোষণা করেন।
