ছেলেকে উদ্ধার করতে গিয়ে বিলে ডুবে বাবার মৃত্যু

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ানির বিলে মাছ ধরতে গিয়ে বাবা-ছেলে নিখোঁজের ঘটনা ঘটেছে। প্রায় ১ ঘন্টা খোঁজাখুঁজির পর ছেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হলেও এ ঘটনায় বাবার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকালে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ানির বিলে এই ঘটনা ঘটে। নিহত মইনুল ইসলাম পূর্ব শিমুলতাইড় গ্রামের মৃত্যু মোহাম্মদ আলীর ছেলে। গুরুতর আহত মো. মাহিদ হাসানকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। স্থানীয় সুত্রে জানা যায়, বিকাল সাড়ে ৩ টার দিকে বাবা ছেলে জাল দিয়ে তেলিয়ানির বিলে মাছ ধরতে গেলে একপর্যায়ে গভীর জলে গেলে ছেলে নিখোঁজ হন। ছেলেকে খুঁজতে ধরে বাবাও নিখোঁজ হয়। পরে স্থানীয় কিছু লোকজনের নজরে বিষয়টি আসলে তারা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ছেলে মাহিম হাসান কে জীবিত উদ্ধার করা হলেও বাবা কে খুঁজে না পেয়ে স্থানীয় জনসাধারণ ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মইনুল ইসলামকে মৃত অবস্থায় উদ্ধার করে। সাঘাটা ফায়ার সার্ভিস স্টেশন টিম লিডার সাদিকুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি।