বাগেরহাটে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বাগেরহাট প্রতিনিধি
তরুনরা যে স্বপ্ন দেখেছে তা বাস্তবায়িত হয়েছে। পরিবর্তনের স্বপ্ন নিয়ে কাজ করছে শিবির। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশের পাশাপাশি তাদের মধ্যে সততা, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার প্রয়োজন রয়েছে।
মেধাবী শিক্ষার্থীদের যথাযথভাবে উৎসাহিত করা হলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার সকালে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানে, প্রধান অতিথি ছিলেন বাগেরহাট- ১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মশিউর রহমান খান। বিশেষ অতিথি বাগেরহাট- ২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদসহ জামায়াত ও শিবিরের নেতারা উপস্থিত ছিলেন।
