কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষকদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে দুটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ড্রেসসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

গতকাল শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে একাডেমিক সুপারভাইজার নুরুল আমিন এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসাইন এর সভাপতিত্ব উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল। আরও উপস্থিত ছিলেন, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল ফজল, যুগ্ম আহ্বায়ক কছিম উদ্দিন বিশ্বাস, দুলাল মেম্বার প্রমূখ। অনুষ্ঠানে জিপিএ-৫প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ নিয়ে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করা হয়।

এ সময় দুটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেসসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষক ও অভিভাবকদের পাশাপাশি প্রশাসনও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বর্পূণ অবদান রাখবে।