তজুমদ্দিনে বজ্রপাতে জেলে নিহত

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলার তজুমদ্দিনের মেঘনার বাসনভাঙ্গা চরে মাছধরার সময় বজ্রপাতে এক জেলে নিহত হয়েছে। গতকাল শনিবার বেলা ১২ টার দিকে ওই জেলে বজ্রপাতে আহত হন। বেলা ১ টা ৩০ মি তজুমদ্দিন হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত জেলের নাম নজরুল ইসলাম মঞ্জু (৫২) পিতা মৃত বদিউজ্জামাল, গ্রাম কেয়ামূল্যাহ, ৯ নং ওয়ার্ড, চাঁদপুর, উপজেলা তজুমদ্দিন, জেলা ভোলা। শশীগঞ্জ মাছ ঘাটের আড়ৎদার জামাল উদ্দিন জানান, আমাদের আড়তের জেলেরা মাছ ধরে ঘাটে ফেরার সময় চরে বজ্রপাতে একজনকে পড়ে থাকতে দেখে খবর দিলে অন্য জেলেরাসহ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে। তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাক্তার দিব্যেন্দু রায় রাজিব জানান, বেলা দেড়টার সময় মৃত অবস্থা একজনকে হাসপাতালে আনা হয়।

তার শরীরের একাংশ জলসে যাওয়ার অবস্থায় রয়েছে। পরিক্ষা নিরিক্ষার পর মৃত ঘোষণা করা হয়। তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, বজ্রপাতে একজন নিহত হওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে।