তিস্তাপাড়ের ৩০০ পরিবারে খাদ্য সহায়তা

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুরের কাউনিয়া উপজেলায় তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দুস্থ ৩০০ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দিয়েছে জেলা পরিষদ।

গতকাল শনিবার দুপুরে তিস্তা রেলসেতু সংলগ্ন এলাকায় এসব খাদ্য সহায়তা বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, জেলা বিএনপির সিনিয়র সদস্য ফজলুর রহমান বাদলসহ অন্যরা উপস্থিত ছিলেন। খাদ্য সহায়তা বিতরণকালে জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছেন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। তিস্তার নদীভাঙনে ভিটেমাটি হারানো মানুষের পাশে সরকার রয়েছে।

তিনি বলেন, এ অঞ্চলের কর্মহীন মানুষের সহায়তায় খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।

সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ব্যাহত করতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে বলেও তিনি অভিযোগ করেন। এসব দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।