দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে জমজমাট আয়োজনের মধ্যদিয়ে '৬ নং ওয়ার্ড কাউন্সিলর কাপ' মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-১) এর উদ্বোধন হয়েছে।
গতকাল রোববার পৌরসভাস্থ খরস প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী খেলাটি অনুষ্ঠিত হয়।
'শহীদ ওমর ফারুক ক্লাব ডোনার সোসাইটি'র সভাপতি কামরুজ্জামান রাজুর উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্টের উদ্বোধন করেন দুর্গাপুর পৌর যুবদলের সদস্য সচিব আল ইমরান সম্রাট গণি।
উদ্বোধনী খেলায় বিপুলসংখ্যক দর্শকের সমাগম হয়।
