ভেজাল গুড়ের কারখানায় অভিযান
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুরে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়ে মালিককে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার ফুলচৌকি এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অস্বাস্থ্যকর উপায়ে গুড় উৎপাদনের প্রমাণ পাওয়ায় কারখানার মালিক মুকুলকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর আওতায় ২ লাখ ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় কারখানায় ভেজাল গুড় তৈরির বিভিন্ন সামগ্রী ও উৎপাদিত ভেজাল গুড় বিনষ্ট করা হয়। অভিযান চলাকালে মিঠাপুকুরের স্যানিটারি ইন্সপেক্টর ও মিঠাপুকুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
