শিক্ষা সেমিনার

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় উদ্দীপ্ত যুব সংঘের উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ও শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার কিশোরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ রাজিব পাটোয়ারী পাড়া এলাকায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম অফিসের সহযোগিতায় এই সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়। উদ্দীপ্ত যুব সংঘের সহ-সভাপতি বাবু ইসলাম বাদলের সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খন্দকার আক্তারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্টেরিম এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ম্যানেজার স্বপন কিসপট্টা। উদ্দীপ্ত যুব সংঘ প্রতিষ্ঠার পর থেকে কিশোরগঞ্জ উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি সভা সমাবেশে ফ্রী ব্লাড গ্রুপিং, বৃক্ষরোপণ, বাল্যবিবাহ প্রতিরোধকল্পে নাটক প্রদর্শন ও সচেতনতামূলক সভা, শিশুশ্রম রোধকল্পে সচেতনতামূলক সভা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে কাজ করে আসছে।