সিরাজগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে অতিরিক্ত দামে ভোজ্য তেল বিক্রিসহ নানা অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সোহেল শেখ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুরে শহরের বাহিরগোলা বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মূল্য তালিকায় ধার্য মূল্য থেকে বেশি দামে ভোজ্য তেল বিক্রি, ক্রয়-বিক্রয়ের পাকা রশিদ না থাকা ও মূল্য তালিকা হালনাগাদ না করাসহ বিভিন্ন অনিয়মের সত্যতা মেলে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেসার্স রিমা ট্রেডার্সের ম্যানেজার শাকির ইমাম তালুকদার ও মেসার্স এ. রহমান ট্রেডিংয়ের ম্যানেজার শরিফুল ইসলামকে ২০ হাজার টাকা করে উল্লেখিত টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।