আদমদীঘিতে হুইল চেয়ার বিতরণ
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বগুড়ার আদমদীঘি উপজেলায় অর্ধ শতাধিক পঙ্গু দরিদ্র মানুষের মাঝে হুইল চেযারম্যান বিতরণ করা হয়েছে। গত এক সপ্তাহ ধরে বিভিন্ন গ্রামে বগুড়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য নুর মোহাম্মাদ আবু তাহের এ হুইল চেয়ার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন— আদমদীঘি উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোযার হোসেন, নায়েবে আমীর ডা. ইউনুছ আলী, সেক্রেটারি গোলাম রব্বানী, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ইদ্রিছ আলী, সেক্রেটারি রশিদুল ইসলাম রিপন, যুব বিভাগের সভাপতি আহসান হাবিব তুহিন, সেক্রেটারি বেলায়েত হোসেনসহ নেতৃবর্গ। বাংলাদেশ জায়াতে ইসলামী আদমদীঘি উপজেলার শাখা নেতৃবর্গ জানান, আদমদীঘি উপজেলার বিভিন্ন গ্রামে বেশ কিছু দরিদ্র ব্যক্তি নানা কারণে পঙ্গত্ব বরণ করে চলাফেরা করতে পারতেন না। সে দিকে দৃষ্টি রেখে জামায়াতে ইসলামী পঙ্গুত্ব বরণকারিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে তাদের চলাফেরা করার উদ্যোগ গ্রহণ করে।
