সেরা ওয়ারেন্ট তামিলকারী অফিসারকে সম্মাননা

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহ জেলা পুলিশের আগস্ট-২০২৬ মাসের মূল্যায়নে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন ঈশ্বরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহ্‌ আলম।

সর্বাধিক ওয়ারেন্ট তামিলসহ দায়িত্ব পালনে দক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহ পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এএসআই শাহ্‌ আলমের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।