ডোমারে দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ডোমার (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডোমারে পৃথক অভিযানে দুই কারবারিকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকার শুক্রবার বিকালে ডোমার উপজেলার ছোট রাউতা কাজিপাড়া এলাকায় থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে মাদক কারবারি রুপা বেগমকে(৪৪) গ্রেপ্তার করেছে।এসময় তার বাড়ি থেকে মাদক সামগ্রী উদ্ধার করা হয়েছে।

রুপা বেগম ছোট রাউতা কাজিপাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের স্ত্রী। পুলিশ জানায়, ডোমারের ছোট রাউতা কাজীপাড়ায় অবস্থিত রুপার বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।তার বিরুদ্ধে ডোমারসহ বিভিন্ন থানায় ৩০টির বেশি মামলা রয়েছে।

আবার কোন মামলায় তার সাজা হয়েছে। তারপরও তিনি মাদক বিক্রি চালিয়ে যাচ্ছেন।

তারজন্য এলাকার যুব সমাজ মাদকাসক্ত হয়ে পরেছে। পুলিশ ধরার পর আবার জেল থেকে বের হয়ে সে উক্ত পেশায় জড়িয়ে পড়ে। ডোমার থানার অফিসার ইনচার্জ মো: হাবিবুল্লাহ রুপাকে গ্রেপ্তারের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে শনিবার(আজ) তাকে আদালতে প্রেরণ করা হবে।

অপরদিকে লেবু ইসলাম(৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ৫১ নং বর্ডার গার্ড ব্যাটালিয়ান বিজিবির গোমনাতি বিওপি।বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোমনাতি ইউপির হেমায়েত পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৫০ পিস নিষিদ্ধ ইয়াবা উদ্ধার করা হয়েছে। লেবু ইসলাম উত্তর গোমনাতি হেমায়েত পাড়া এলাকার মৃত বসির উদ্দিনের ছেলে। বিজিবির নায়েক সুবেদার মকবুল হোসেন ইয়াবাসহ লেবু ইসলামকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তার নেতৃত্বে বিজিবির একটি দল অভিযান চালিয়ে লেবুকে গ্রেপ্তার করে।