মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বারে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদে জুমার পর উপজেলার নোয়াবগঞ্জ এলাকায় সর্বস্তরের জনগণের উদ্যোগে এ র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে স্থানীয় আলেম-ওলামা, তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। র‍্যালিতে নাজির মুন্সী, আউয়াল মেম্বার, সফিউল্লাহ ভূইয়া, কাজী আরাফাত ও জহিরুল ইসলাম বক্তব্য রাখেন।

বক্তারা আলোকিত বাংলাদেশ'কে বলেন, মাদক ব্যক্তি ও পরিবারের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের জন্যও ভয়াবহ হুমকি। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তারা আরও বলেন, তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে নিয়মিত সভা, প্রচার-প্রচারণা ও সামাজিক উদ্যোগ গ্রহণ জরুরি। একই সঙ্গে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।