খুলনায় পরিচ্ছন্নতা অভিযান
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
খুলনা ব্যুরো
ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী ঘোষিত তিন মাসব্যাপি বিশেষ কর্মসূচি ' দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬'' বাস্তবায়ন বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গতকাল শনিবার সকাল ১০টায় নগরীর শহিদ হাদিস পার্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালির উদ্বোধন করেন। র্যালি উদ্বোধনকালে কেসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশ তৈরীর কোন বিকল্প নেই।
