পোশাক শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়ায় পোশাক শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় এই কর্মসূচি পালন করে। কর্মসূচিতে বক্তারা বলেন, গতকাল ১৩ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পোশাক শ্রমিক শাজাহানকে এলাকার এক প্রভাবশালী নেতা, চেয়ারম্যান পদপ্রার্থী গফুর মিয়ার লোকজন নৃশংসভাবে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

বক্তারা এই নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি মোঃ ফরিদুল ইসলাম, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের ঢাকা জেলার সভাপতি মিজানুর রহমান মিজান, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের আশুলিয়া সভাপতি মনসুর আলী, বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া সভাপতি মাসুদ রানা সুলতানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।