ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে ডেঙ্গুর মহামারি প্রকোপ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে জেলা জামায়াত। মঙ্গলবার শহরের বায়তুল মোকাররম চৌমাথা থেকে জেলা জামায়াতের আমীর, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট হাফিজুর রহমানের নেতৃত্বে এ লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়। শহরের বায়তুল মোকাররম চৌমাথা, কালীবাড়ি রোড, সাধনার মোড়, ডাক্তার পট্টি, কাপুড়িয়া পট্টি ও কুমার পট্টি সড়কে ব্যবসায়ী এবং পথচারীদের মধ্যে এ লিফলেট বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী ও জেলা কাজী সমিতির সভাপতি মাওলানা আব্দুল হাই, ছাত্রশিবিরের সাবেক জেলা সেক্রেটারি অ্যাডভোকেট নাসির উদ্দিনসহ জামায়াতের নেতাকর্মী।
