সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে কৃষিজমি ভরাট ও পরিবেশের জন্য ক্ষতিকর উপায়ে ফিটকিরি তৈরির অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকে মোট ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযানে একটি ড্রেজার ও পাইপ বিনষ্ট করা হয়। মঙ্গলবার উপজেলার শেখরনগর ও রাজানগর ইউনিয়নে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে রাজানগর ইউনিয়নের বড়ইহাজী এলাকায় অবৈধ উপায়ে বালু দিয়ে কৃষিজমি ভরাটের অপরাধে আক্কাছ মোল্ল্যা, পিতা—আব্দুল মোল্ল্যাকে সংশ্লিষ্ট আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় অবৈধভাবে কৃষিজমি ভরাটে ব্যবহৃত একটি ড্রেজার ও পাইপ বিনষ্ট করা হয়। অন্যদিকে, শেখরনগর ইউনিয়নে পরিবেশের জন্য ক্ষতিকর উপায়ে ফিটকিরি তৈরির অপরাধে নাহিদ (২৫) নামে একজনকে পরিবেশ সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা প্রশাসন জানান,জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।