২০ কেজি গাঁজাসহ আটক তিন

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মদন (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার মদনে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। গতকাল বুধবার তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার উপজেলার উচিতপুর ট্রলার ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তাররা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বাসিন্দা সালমা আক্তার (৩৪), কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাসিন্দা হৃদয় হাসান (২৪) ও ব্রাহ্মনবাড়িয়ার সদর থানার মিনা বেগম (৪৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যাক্তিরা মাদক কারবারের সঙ্গে জড়িত। ব্রাহ্মণবাড়িয়া থেকে মাদক নিয়ে এসে নেত্রকোনায় বিক্রি করতে চেয়েছিল। গত সোমবার মদন উচিতপুর ট্রলার ঘাট এলাকায় আসলে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের র‍্যাব-১৪ এর একটি দল তাদের আটক করে।