বায়ুদূষণের দায়ে দুই কারখানাকে জরিমানা
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সস্তাপুরে বায়ুদূষণের দায়ে দুটিকারখানাকে মোট আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো—সস্তাপুরের মেসার্স
রহমত টেক্সটাইল মিলস ও এস কে ডাইং এন্ড ফিনিশিং মিলস। এর মধ্যেরহমত টেক্সটাইল মিলসকে ২ লাখ টাকা এবং এস কে ডাইং এন্ডফিনিশিং মিলসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।বুধবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরেরনির্দেশনায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন এবং সহকারী কমিশনার (ভূমি) ওএক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে এ অভিযান
পরিচালনা করেন। অভিযানে র্যাব-১১ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা
কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো.হুজ্জাতুল ইসলাম অভিযানে প্রসিকিউশন কাটেন।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা,২০২২-এর ৮(ক) বিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,
১৯৯৫-এর ১৫(২) ধারায় প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হয়।নারায়ণগঞ্জে বায়ুদূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
