কুষ্টিয়ায় বিজিবি'র অভিযানে মাদকদ্রব্য উদ্ধার
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া বিজিবি ব্যাটালিয়নের অভিযানে ১২ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। সীমান্তে মাদকদ্রব্যের চোরাচালান প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর চলমান অভিযান ও নজরদারির অংশ হিসেবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাজিপুর বর্ডার পাড়ার মাঠ নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৮ বোতল মদ এবং ৪,০০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে বিজিবি টহল দল। উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১২ লাখ ১২ হাজার টাকা। মালিকবিহীন মাদকদ্রব্য বিধি মোতাবেক মেহেরপুর জেলার গাংনী থানায় জমা প্রদান করা হয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে গোয়েন্দা তৎপরতা জোরদার এবং বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।
