ধনবাড়ীতে মেডিকেল ক্যাম্প

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ধনবাড়ি (টাঙ্গাইল) প্রতিনিধি

জন্মগত ঠোঁট ও তালুকাটা সমস্যায় আক্রান্ত শিশু ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে টাঙ্গাইলের ধনবাড়ীতে অনুষ্ঠিত হচ্ছে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও সচেতনতামূলক কর্মসূচি।

গতকাল শুক্রবার ধনবাড়ীর আছিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজে চাইল্ড হেলথ অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।

এতে স্থানীয়দের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি জন্মগত ঠোঁট ও তালুকাটা সমস্যার চিকিৎসা, পরিচর্যা এবং প্রয়োজনীয় করণীয় বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ দেওয়া হচ্ছে।

ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি ফকির মাহবুব আনাম, এমপি, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী। ক্যাম্পে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসাসেবা ও পরামর্শ দিচ্ছেন। সার্জারি বিভাগে রয়েছেন অধ্যাপক ডা. বিজয়কৃষ্ণ দাস (বি. কে. দাস), ডা. ইমরুল হাসান ওয়াসী ও ডা. মৌসুমী ইকবাল।

গাইনি বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন ডা. রেশমা আনাম স্বপন। অ্যানেসথেসিয়া বিভাগে রয়েছেন ডা. মো. মাহবুবু জামান ও ডা. দেবাশীষ কুমার।

এ ছাড়া অর্থডেন্টিক ও দন্ত চিকিৎসায় ডা. কৃপালিনী রায় স্বস্তি ও ডা. ফারহানা জামান, পুষ্টিবিদ হিসেবে সিরাজাম মুসিরা এবং কথা চিকিৎসক হিসেবে নাজমা আক্তার ও জান্নাতুল ফেরদৌস সেবা দেন।