জামায়াত নেতার মতবিনিময়

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী হাফিজ উদ্দিন বাহার ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। গতকাল শুক্রবার সকালে ভাঙ্গুড়া বাজারে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের দ্বিতীয় তলায় এ মতবিনিময় সভায়, তিনি আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিয়ম সভার শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঙ্গুড়া পৌর শাখার ৩ নং ওয়ার্ডের সভাপতি মাওলানা রহমতুল্লাহ। পরে হাফিজ উদ্দিন বাহার পৌর এলাকার উন্নয়ন ও জনসম্পৃক্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন— ভাঙ্গুড়া পৌর জামায়াতের নায়েবে আমির মজিবুর রহমান, ভাঙ্গুড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি হালিম মাজাহার নুর, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কুদরত আলী,সাধারণ সম্পাদক আব্দুল মালেক, পৌর যুব বিভাগের সভাপতি সুলতান আহমেদ, সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের নেতারা। মতবিনিময় সভাটি পরিচালনা করেন, পৌর যুব বিভাগের সভাপতি সুলতান আহমেদ।