সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  লালমোহন (ভোলা) প্রতিনিধি

একটি প্রজন্মকে রাসূলের সিরাত শিখানো মানে একটি সুন্দর জাতি গড়ার বীজ বপন করা এই স্লোগানকে সামনে রেখে ভোলার লালমোহন উত্তর বাজার বায়তুল রেদোয়ান জামে মসজিদের আয়োজনে ১মাসব্যাপী সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত সিরাত প্রতিযোগিতায় উপজেলার ৩৪টি বিদ্যালয়ের ৩০৩ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। এতে ৫০ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী হয়। গতকাল শুক্রবার জুমার নামাজের পূর্বে ওই বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্টসহ পুরস্কার তুলে দেন অতিথিরা।

এসময় উপস্থিত ছিলেন,লালমোহন পৌরসভা বিএনপির

সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারী,লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম মজুমদার,আব্দুস সামাদ , মোশারফ হোসেন মতিন,লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হাওলাদার, মসজিদের খতিব মুফতি শরীফ মাহমুদ ও মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মিজান প্রমুখ।