আদমদীঘিতে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৪

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি থানা পুলিশ আদালতের গ্রেপ্তারি পরোয়ানামুলে, চাঁদাবাজিসহ বিভিন্ন মামলায় তিন নারীসহ ১৪জন গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার বড়টিকা পোওতা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে রবিউল ইসলাম, ও সান্তাহার হলুদঘর এলাকার আসতুল সরদারের ছেলে আলম হোসেন, বড়আখিড়া দীঘির পাড়ের সাখাওয়াতের ছেলে মানিক হোসেন, মুরইল বাজারের লয়েজ উদ্দিনের ছেলে নাইম মন্ডল ও আকরাম হোসেনের ছেলে রুবেল হোসেন, তেতুঁলিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে রহিম ফকির, ইয়ার্ড কলোনীর নানটু মিয়ার ছেলে মিলন হোসেন, কোমল দোগাছির স্বপন প্রামানিকের স্ত্রী সেবেকা খাতুন, বড়আখিড়ার সাগরের স্ত্রী কুলসুম বেগম, ভেবড়ার জামাল হোসেনের ছেলে মাসুদ রানা, শিবপুর গ্রামের বাবলু প্রামানিক বুলুর ছেলে নান্নু প্রামানিক, বনতইর গ্রামের বজেন্দ্র নাথের ছেলে মন্টু চন্দ্র সরকার, কুন্দগ্রাম বনিয়াগাড়ি গ্রামের ছিদ্দিক শেখের স্ত্রী সাইমা বিবি, আদমদীঘির জামাল উদ্দিনের ছেলে রুবেল হোসেন।