ধোবাউড়ায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়ায় অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে তায়িবা (১৩) নামে এক কিশোরী নিহত হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার বলরামপুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তায়িবা উপজেলার কামালপুর গ্রামের আবুল বাশারের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে বলরামপুর চৌরাস্তা এলাকায় দুটি অটোবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তায়িবা গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অমিত পাল মৃত ঘোষণা করেন।