শেখ হাসিনার পতনে হাইব্রিড আ.লীগ ও চাটুকার সাংবাদিক দায়ী

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

অভ্যুত্থানের মুখে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের জন্য কয়েকটি গোষ্ঠীকে দায়ী করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।

তিনি বলেন, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় শেখ হাসিনার শাসনামল তেমন একটা খারাপ ছিল না। কারণ সে তো শেখ মুজিবুর রহমানের মেয়ে ছিল। কিন্তু পরবর্তীতে তার পতন হয়েছে কিছু অতিউৎসাহী চাটুকার সাংবাদিক ,হাইব্রিড আ.লীগ ও ব্যবসায়ীদের কারণে।

তিনি আরও বলেন- সাংবাদিকতার পেশা হলো মহান মানবিক পেশা এবং সমাজের দর্পণ। বস্তুনিষ্ট সংবাদ প্রচার করলে দেশ-জাতি সমাজ -গণতন্ত্র-স্বাধীনতা-সার্বভোমত্ব রাষ্ট্রের উন্নতি হবে। আর অপসাংবাদিকতার কারণে সব কিছুর ক্ষতি হবে।

গত শনিবার নোয়াখালী টিভি সাংবাদিক ফোরাম কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য এসব কথা বলেন। এসময় বক্তব্য রাখেন- নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস, চৌমুহনী পৌর বিএনপির আহবায়ক জহির উদ্দিন হারুন, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের কার্যকরি সভাপতি তাজুল ইসলাম মানিক ভুইয়া, যুগ্ম সম্পাদক ইয়াকুব নবী ইমন, সদস্য আকবর হোসেন সোহাগসহ আরও অনেকে।

নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সহসভাপতি মোতাছিম বিল্লাহ সবুজের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- কোষাধ্যক্ষ আলাউদ্দিন শিবলু, আজিজ আহমেদ, নুর করিম, শিপন, মজিদ, ফারুক প্রমুখ।