সিলেট নগরীকে পরিবেশ ও পর্যটকবান্ধব করতে মতবিনিময়

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সিলেট প্রতিনিধি

সিলেটের পরিকল্পিত উন্নয়নে সিলেট নগরী ও আশপাশের এলাকার সুপরিকল্পিত উন্নয়ন, টেকসই অবকাঠামো নির্মাণ এবং সময়োপযোগী মাস্টারপ্ল্যান বাস্তবায়নেগণমাধ্যমকর্মী সহ সকল মহলের সার্বিক সহযোগিতা চেয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী। গতকাল নাইওরপুলস্থ সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) কার্যালয়ের সভাকক্ষে 'সিলেট প্রেসক্লাব, সিলেট জেলা প্রেসক্লাব, সিলেট অনলাইন প্রেসক্লাব ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা)'-এর প্রতিনিধিবৃন্দের সাথে সিউকের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিউকের নির্বাহী পরিচালক সাদি উর রহিম জাদিদ।

সভাপতির বক্তব্যে সিউক চেয়ারম্যান বলেন, সিলেটকে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও পর্যটনবান্ধব পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে সিউক কাজ করে যাচ্ছে। আবাসন প্রকল্প বাস্তবায়নে 'গ্রিন ইকো হাউজিং প্রজেক্ট' গুরুত্ব দিয়ে এবং বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী খেলার মাঠ, বনায়ন, উন্মুক্ত স্থানসহ পরিবেশবান্ধব বিভিন্ন বিষয়কে অগ্রাধিকার দিয়ে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক) কার্যক্রম পরিচালনা করবে বলে সাংবাদিকদের অবহিত করেন। ঐতিহ্য সংরক্ষণ ও মহাপরিকল্পনা বাস্তবায়নে সাংবাদিকদের সুচিন্তিত মতামত ও গঠনমূলক পরামর্শ আমাদের পথচলাকে আরও সুসংহত করবে।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ সিলেটের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং সিউকের প্রতিটি ইতিবাচক পদক্ষেপে সাংবাদিক সমাজের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।সভায় সিলেটে কর্মরত জাতীয় ও স্থানীয় পত্রিকা, টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল এবং বার্তা সংস্থার শীর্ষ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, ফিনান্সিয়াল এক্সপ্রেসের বিভাগীয় প্রতিনিধি ইকরামুল সিদ্দিকীসহ অন্যান্য সদস্য। সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিনসহ নির্বাহী কমিটির প্রতিনিধিগণ।

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল,সহ সভাপতি জহিরুল ইসলাম মিশু ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার।

ইমজা ও জাতীয়/স্থানীয় মিডিয়ার প্রতিনিধিগণ মধ্যে সময় টিভির বিশেষ প্রতিনিধি একরামুল কবির, ইমজার সাধারণ সম্পাদক আনিস রহমান, দৈনিক যুগান্তরের সংগ্রাম সিংহ, দৈনিক ইনকিলাবের ফয়সাল আমীন, কালবেলার মিঠু দাস জয়, বাংলা টিভির কাইয়ুম উল্লাহ, ইনডিপেনডেন্ট টিভির শুভ্র দাস, এটিএন নিউজের কামরুল ইসলাম মাহী, এখন টিভির সমীরণ দাস, চ্যানেল আইয়ের সাদিকুর রহমান সানী, প্রথম আলোর মানবধী সিংহ, বিডিনিউজ২৪-এর বাপ্পা ঘোষ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের দেবাশীষ দেব, সিলেটের মানচিত্রের সম্পাদক ফয়সল আহমদ বাবলুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।